এস কিউ এল (SQL or Stuctured Query Language)

 SQL-এর পরিচিতি : বর্তমানে তথ্য ব্যবস্থাপনার যাবতীয় কাজ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের (RDBMS) মাধ্যমে হয়। SQL বা Stuctured Query Language (sql full form) হল সুসংগঠিত ভাবে অনুসন্ধান চালানোর জন্য চতুর্থ প্রজন্মের একটি High-Level Language | যা খুব সহজেই কোনো Relational Database নিয়ে কোনো জটিল কাজ করতে পারে।

SQL 1970 সালে প্রথম IBM কোম্পানি তৈরি করে। IBM ই.এফ.কড (E.F. Codd) এর একটি গবেষণাপত্রের উপর নির্ভর করে এস-কিউ-এল এর প্রোটোটাইপ তৈরি করে। IBM-এর এই প্রচেষ্টার পরপরই 1979 সালে প্রথম এস-কিউ-এল (SQL) প্রোডাক্ট Oracle বাজারে আসে। SQL (এস-কিউ-এল) দুই ভাবে উচ্চারণ করা হয় এস-কিউ-এল এবং সিকুয়েল। এখন SQL এর সংস্করণ হল যেমন – DB2, X Bass, My SQL ইত্যাদি।

My SQL সফটওয়্যার চালু করার পদ্ধতি :

My SQL হল CUI (Command User Interface) ভিত্তিক সফটওয়্যার। My SQL কম্পিউটারে Install বা লোড থাকলে নিম্নলিখিত ধাপ অনুসরণ করে My SQL সফটওয়্যারটি চালু করা যায়।

  • i) Start বাটনে ক্লিক করে Programs/All Programs-এ ক্লিক করতে হবে।
  • ii) এরপর Programs/All Programs-এর তালিকা থেকে প্রথমে My SQL-এ তারপর My SQL Server 5.0-এ সর্বশেষে MySQL Command Line Clint-এ ক্লিক করলে ডেটাবেসটি Open হবে।

মনে রাখবেন – My SQL সফটওয়্যারটি চালু করার পর My SQL command line clint নামক একটি উইন্ডো আসবে। এই উইন্ডো তে একটি পাসওয়ার্ড এন্ট্রি করে প্রোগ্রামটি চালাতে হয় প্রতিবার প্রোগ্রামটি চালু করার সময় এই পাসওয়ার্ডটি এন্ট্রি করতে হবে।

রিলেশনাল ডেটাবেস (Relational Database) :

রিলেশনাল ডেটাবেস হল একাধিক সম্পর্কযুক্ত টেবিল নিয়ে গঠিত ডেটাবেস। একটি রিলেশনাল ডেটাবেস টেবিল, ইনডেক্স, কোয়্যারি, ট্রিগার, স্টোরড ইত্যাদি অবজেক্ট দিয়ে তৈরি হয় । টেবিল হল রেকর্ড বা তথ্যের সারি । এই তথ্য সারির গঠন কাঠামো একসাথে ও তথ্যগুলি একটি নির্দিষ্ট বিষয়ের উপর হয় । এই বিষয়গুলিকে এনটিটি বলে । এক বা একাধিক কলাম ও রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয় ।

What is SQL Database

ফিল্ড (Field) : এক বা একাধিক Field বা Column দিয়ে তৈরি হয় একটি Table । টেবিলে প্রতিটি Field-এ একই ধরনের তথ্য থাকে।

রেকর্ড (Records) : একটি রেকর্ড তৈরি হয় এক বা একাধিক ফিল্ড দিয়ে । একটি Table এ একাধিক রেকর্ড থাকে।

SQL Command এর ধরন (Types of SQL Command) :

বিভিন্ন ধরনের SQL Command বিভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ করে । যেমন Database এর Shema (স্কীমা) গঠন করে, Data পরিবর্তন করতে পারে এবং Data এর নাম ধরণের সুরক্ষা সাধন করে।

SQL এর Command গুলি হল-

  1. DDL (Data Defination Language) বা ডেটা সংজ্ঞায়িত করার কমান্ডসমূহ।
    (A) Create : ডেটাবেসে টেবিল তৈরি করার জন্য ব্যবহৃত হয়।
    (B) Alter : ডেটাবেসের কোনো টেবিলকে পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়।
    (C) Drop : DBMS থেকে সম্পূর্ণ ডেটাবেস বা টেবিলকে মোছার জন্য ব্যবহৃত হয়।
  2. DML (Data Manipulation Language) বা ডেটা পরিবর্তন করার কমান্ডসমূহ।
    (A) Insert : ডেটাবেসের কোনো টেবিলে কোনো ডেটা যোগ করার জন্য ব্যবহৃত হয়।
    (B) Update : ডেটাবেসের কোনো টেবিলের রেকর্ড পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়।
    (C) Delete : ডেটাবেসের কোনো রেকর্ডকে মোছার জন্য ব্যবহৃত হয়।
  3. DQL (Data Query Language) বা ডেটা অনুসন্ধান করার কমান্ডসমূহ।
  4. DCL (Data Control Language) বা ডেটা নিয়ন্ত্রণ করার কমান্ডসমূহ।
  5. Data Administration Commands বা ডেটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কমান্ডসমূহ।
  6. Transactional Control Commands বা ডেটা ট্রানজ্যাকশনের জন্য কমান্ডসমূহ।

ডেটা নির্বাচন করা :

Data Query Language (DQL) কেবলমাত্র একটি Command আছে। যা হল-

SELECT: কোনো Database এর Table এর বিভিন্ন কলাম নির্বাচন করার জন্য। এই Select Query এর সাথে বিভিন্ন Keyword যুক্ত করে যেমন (FROM, WHERE) Database এ Query করা হয়।


কোয়ারী (Query) :

ডেটাবেস কোয়ায়ী হল।Select স্টেটমেন্ট ব্যবহার করে এক বা একাধিক টেবিল থেকে কাঙ্ক্ষিত তথ্য প্রদর্শন করা। ডেটাবেসের টেবিলে বিভিন্ন ধরনের ডেটা সঞ্চিত থাকে । তার থেকে ব্যবহারকারী কোয়ায়ীর সাহায্যে কাঙ্ক্ষিত ফলাফল পায় ।

SELECT স্টেটমেন্ট (SELECT Statement) :

ডেটা কোয়ায়ারী ল্যাংগুয়েজের একটি কমান্ড হল Select স্টেটমেন্ট । Select স্টেটমেন্টের মাধ্যমে এক বা একাধিক টেবিলের একাধিক কলাম থেকে তথ্য (Data) প্রদর্শন করা যায় । তবে মনে রাখতে হবে যে Select স্টেটমেন্ট ব্যবহার করার জন্য এক বা একাধিক অন্য কোনা ক্লজ (Clause) ব্যবহার করতে হয় । যেমন— From, Where ইত্যাদি । এই ক্লজগুলিকে (Clause) নেস্টেড কোয়ায়ারী (Nested Query) বলে । SQL এ সবচেয়ে বেশি Select স্টেটমেন্টটি ব্যবহার হয় ।

FORM স্টেটমেন্ট ( form Statement)

form ক্লজের সিলেক্ট স্টেটমেন্টের সাহায্যে ব্যবহার করে একাধিক টেবিল থেকে একবার একাধিক কলামের তথ্য প্রদর্শন করা যায়।

Where স্টেটমেন্ট ( where Statement)

Where ক্লজের মধ্যে এক বা একাধিক শর্ত থাকতে পারে। একাধিক শর্ত থাকলে সেগুলিকে AND এবং OR অপারেটর দ্বারা যুক্ত করা হয়।

Ditinect স্টেটমেন্ট ( ditinect Statement)

Ditinect স্টেটমেন্ট ব্যবহার করা হয় প্রতিটি ইউনিক সারির মান দেখার জন্য। অর্থাৎ কোন কলামের একাধিক সারির মান একই হলে সেখানে কেবলমাত্র একটি সারি দেখা যাবে। ALL অপশনটি ডিফল্ট হিসেবে কাজ করে কেবল Ditinect অপশনটি ভিন্নভাবে উল্লেখ করতে হয়।

AND স্টেটমেন্ট

WHERE লজের মধ্যে যদি একাধিক শর্ত থাকে তখন সেই শর্তগুলিকে যুক্ত করতে AND স্টেটমেন্ট ব্যবহার করা হয়।

OR স্টেটমেন্ট

OR স্টেটমেন্টের ক্ষেত্রে আউটপটে সেই সমস্ত তথ্যগুলি দেখা যায়, যারা দুটি শর্তের মধ্যে যেকোনো একটিকে স্যাটিসফাই করে।

IN স্টেটমেন্ট

কোন তালিকার সাথে কোন মান তুলনা করে দেখার জন্য IN স্টেটমেন্ট ব্যবহার করা হয়।

BETWEEN স্টেটমেন্ট

BETWEEN স্টেটমেন্টটি সাধারণত ব্যবহার করা হয় দুটি ডেটার মানের মধ্যে তুলনা করার জন্য।

NOT IN স্টেটমেন্ট

IN স্টেটমেন্টকে নাবোধকে পরিণত করার জন্য NOT IN কিওয়ার্ড ব্যবহার করা হয়।

Like স্টেটমেন্ট

ওয়াইল্ড কার্ড ব্যবহার করে কোন মানের সাথে তুলনা করার জন্য LIKE স্টেটমেন্ট ব্যবহার করা হয়। লাইক অপারেটরে দুই ধরনের ওয়াইড কার্ড ব্যবহার করা হয়। যেমন ‘ % ‘ ও ‘ _ ‘ চিহ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *