আজ 19/02/2026 (বৃহস্পতিবার) দৈনিক প্রযুক্তিগত খবর। যেখানে আপনারা Bugatti, সোনা ও রুপার দাম, Lenovo smartwatch, Sarvam Kaze স্মার্ট চশমা ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।

আজ সোনা ও রুপার দাম
19/02/2026 বৃহস্পতিবার ভারতে তথা কলকাতায় 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ₹15,649 টাকা। এবং 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ₹14,345 টাকা । যদি রুপোর দামের কথা বলি তাহলে প্রতি গ্রাম কিছু 270 টাকা করে বর্তমান বাজার দর চলছে।
2026 Bugatti
বুগাটি গাড়ি কম্পানি একটি নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে এই 2026 সালে। এটি একটি লাক্সারি সুপার কার হবে। সেই সঙ্গে থাকবে লাক্সারি ফিচার ও লাক্সারি গাড়ির ম্যানেজমেন্ট। লাক্সারি স্পিডের সঙ্গে থাকবে পাওয়ারফুল ইঞ্জিন।
গাড়িটিতে থাকবে এক্সট্রিম পিঠসহ এক্সট্রিম ব্রেকিং ফ্যাসিলিটি। সেই সঙ্গে থাকবে এক্সট্রিম সেফটি ফেসিলিটি। এটিতে থাকবে কার্বন ফাইবার ট্রিম। গাড়িটিতে লাক্সারি লেদার সিট থাকবে। গাড়িটির মূল্য কয়েক কোটি টাকা।
Lenovo smartwatch
Lenovo মোবাইল কোম্পানি একটি নতুন স্মার্ট ওয়াচ লঞ্চ করেছে F101 নামে। এই স্মার্ট ওয়াচটিতে থাকবে 1.96 ইঞ্চির এমোলেড ডিসপ্লে। এবং ডিসপ্লেতে রেজুলেশন থাকবে 410 x 502 পিক্সেল । এই স্মার্ট ওয়াচ এ অনেক ফিচার থাকবে, যেমন আপনি নিজের হার্ট রেটও চেক করতে পারবেন।
থাকবে হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি যেটি প্রায় এক সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। এছাড়া এই স্মার্টওয়াচের সাহায্যে আপনি কলও করতে পারবেন। এটির মূল্য 32 ডলারের মতো পড়বে।
Adani Electric Utility Cycle Pro 2026
আদানি কম্পানি এবার একটি ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে এই 2026 সালের মার্চ মাসের দিকে। এই সাইকেলটি 175 কিলোমিটার পর্যন্ত একবার চার্জেই চলবে। এটিতে একটি হাই ক্যাপাসিটির ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি যুক্ত ব্যাটারি থাকবে। ব্যাটারীতে চার্জ হতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে।
এই বাইকটি 25–40 কিলোমিটার প্রতি ঘন্টার গতি বেগে চলবে। গাড়িটিতে এলইডি লাইট সহ আরো বিভিন্ন ধরনের স্মার্ট ফিচার থাকে। এই গাড়িটির মূল্য ব্যাটারির ক্যাপাসিটি অনুপাতে সর্বনিম্ন 32,000 হাজার টাকা থেকে 50,000 হাজার টাকা পর্যন্ত থাকবে।
New TATA Nano 2026
টাটা গাড়ি কোম্পানি একটি নতুন ন্যানো কার লঞ্চ করতে চলেছে। এই গাড়িটিতে হাইব্রিড engine system থাকবে, যেটিতে পেট্রোল এবং ডিজেল উভয়েই চালানো যাবে। এই গাড়িটিতে স্পেশাল ফিচার হিসেবে রয়েছে অটোমেটিক ফাংশন, অর্থাৎ গাড়িটিকে ম্যানুয়াল কন্ট্রোলের সাথে সাথে অটোমেটিক ভাবেও কন্ট্রোল করা যাবে।
গাড়িতে ট্রাফিকে খুব ভালোভাবে হ্যান্ডেল করা যাবে। গাড়িটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে। এই গাড়িটিতে ভালোভাবে চারজন ব্যক্তির বোঝার জায়গা থাকবে। গাড়িটি ফিউল এফিসিয়েন্ট হবে।
KTM Electric Cycle 2026
কেটিএম বাইক কোম্পানি একটি নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করতে চলেছে। সাইকেলটি বোল্ড কালার স্টাইলিশ। সাইকেলটিতে ইকোমোড , নরমাল মোড ও স্পোর্টস মোড, এই তিন ধরনের রাইডিং মোড রয়েছে ।
ইকো মোড সাইকেলটি ব্যাটারি এফিসিয়েন্ট হবে এবং অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। নরমাল মোডে সাইকেলটিকে ব্যালেন্সের সঙ্গে চালানো যাবে। এবং স্পোর্টস মোড সাইকেল বেস্ট পারফরম্যান্সের সঙ্গে চালানো যাবে।
ট্রেন টিকেট কাটা সংক্রান্ত আপডেট
1 মার্চ ২০২৬ থেকে আর UTS মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে ট্রেনের টিকিট কাটা যাবে না এমনটাই জানালো ট্রেন কর্তৃপক্ষ। ট্রেনের টিকিট কাটার জন্য এবার থেকে RAILONE অ্যাপ্লিকেশন ব্যবহার করে টিকিট কাটতে হবে।
ফেল কর্তৃপক্ষ কেউ জানিয়েছে, যদি কারোও UTS মোবাইল অ্যাপে টাকা থেকে থাকে, সেটি অটোমেটিক্যালি RAILONE এপ্লিকেশনের ট্রান্সফার হয়ে যাবে, যখন আপনি একই মোবাইল নাম্বার বা ইমেইল আইডি দিয়ে লগইন করবেন।
Sarvam Kaze স্মার্ট চশমা
এই স্মার্ট চশমাটিতে একটি বিশেষ ধরনের লেন্স ব্যবহার করা হয়। এবং এই চশমাটির সাহায্যে বিভিন্ন ধরনের কাজ পরীক্ষামূলকভাবে যাচাই করা হয়ে থাকে। এটি ভারতে তৈরি হওয়া একটি দেশীয় স্মার্ট চশমা। এই স্মার্ট লেন্সে এআই ফিচার ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এটি কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করার ক্ষমতা রাখে।