অনেক সময় আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যে সমস্যা গুলিকে আমরা ঠিক করতে পারি না। আবার অনেক সময় অনেক সেটিংস গন্ডগোল হয়ে যায়, যেই সেটিংস গুলি আমরা ঠিক করতে পারি না। এর ফলে মোবাইলেতে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। 

Mobile reset

আবার অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলি ইন্সটল করার পর আনইন্সটল হতে চাই না। দ্বিতীয়ত এপ্লিকেশন গুলি ব্যাকগ্রাউন্ড এ রান হতে হতে মোবাইলের তোরে সম্পূর্ণ প্রায় শেষের মুখে করে দেয়। যার ফলে মোবাইল ঠিকমতো কাজ করতে পারে না। 

তাছাড়া বিভিন্ন কারণে মোবাইল অনেক সময় উল্টোপাল্টা কাজ করতে থাকে অর্থাৎ হ্যাং করতে থাকে। যার ফলে মোবাইলে যে কোন কাজ করা খুবই দুঃসাধ্যকর হয়ে ওঠে। কারণ কোন একটি জায়গায় টাচ করতে গেলে অন্য এক জায়গায় টাচ হয়ে যায়, যার ফলে একটি কাজ করতে গিয়ে অপর একটি জিনিস ওপেন হয়ে যায়। 

তাই আমরা অনেক সময় মোবাইলকে দোকানে নিয়ে যাই, মোবাইলটি সফটওয়্যার আপডেট করানোর জন্য। অর্থাৎ মোবাইল থেকে সফটওয়্যার দেওয়ার জন্য। অর্থাৎ বলা যেতে পারে বিদ্যুতের একটি ঝটকা। কিন্তু আপনি কি জানেন আপনি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান বাড়িতে বসে করতে পারবেন। 

হ্যাঁ এর জন্য আপনাকে মোবাইল থেকে রিসেট করতে হবে। রিসেট করলে বা ফ্যাক্টরি ডাটা রিসেট করলে, মোবাইলের অনেক সমস্যায় ঠিক হয়ে যায়। কারণ এতে সেটিংগুলি রিসেট হয়ে নতুন মোবাইল কেনা অবস্থায় যেরকম থাকে সেই রকম হয়ে যায়। 

তাছাড়া আর ওয়ান্টেড বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এর  ব্যাকগ্রাউন্ডে থাকা ডাটা অটোমেটিকালি রিসেট হয়ে যায়। আবার আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন গুলি আনইন্সটল হয়ে যায়। এর ফলে মোবাইলে রেনডম এক্সেস মেমোরি এবং রিড অনলি মেমোরি মোবাইল কিনা অবস্থার মত খালি হয়ে যায়।

এই সমস্ত কারণে মোবাইল নতুন অবস্থার মত কাজ করতে থাকে। যাই হোক আজকের এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন। কিভাবে আপনি বাড়িতে বসে নিজে থেকে মোবাইলের ফ্যাক্টরি ডাটা রিসেট করবেন। 

চলুন স্টেপ বাই স্টেপ জেনে নিয়ে যাক —

প্রথম স্টেপ –

সর্বপ্রথম আপনার মোবাইলটিকে সম্পূর্ণ বা অর্ধেকের বেশি চার্জ করিয়ে নিবেন। কারণ ফ্যাক্টরি ডাটা রিসিভ করতে গিয়ে যদি ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে হয়তো সমস্যা হতে পারে। কারণ আপনারা ফ্যাক্টরি ডাটা রিসেট সম্পূর্ণ হবে না।

Mobile reset

মোবাইলে মোটামুটি চার্জ হয়ে গেলে আপনাকে আপনার মোবাইলের সেটিংস এ যেতে হবে। এরপর এখানে কি আপনাকে ‘System’ অপশনটি ক্লিক করবেন। System অপশনে ক্লিক করার পর ‘Reset Options’ এ ক্লিক করতে হবে।

Mobile reset

তো আপনাদের কাছে মোবাইল রিসেট করার জন্য অপশন চলে আসবে।

Mobile reset

Factory Reset অপশন খোঁজার দ্বিতীয় পদ্ধতি

আর যদি আপনারা রিসেট করার অপশনটি না খুঁজে পান, তাহলে সেটিংস এর ওপরে যে সার্চ অপশন সেখানেতে সার্চ করতে হবে ‘Factory’ লিখে। তাহলে আপনাদের কাছে ফ্যাক্টরি রিসেট বা ইরেজ অল ডাটা সংক্রান্ত অপশন চলে আসবে। আপনাকে এর উপরে ক্লিক করতে হয়। তাহলে আপনারা ফ্যাক্টরি ডাটা রিসেট করার অপশনে পৌঁছে যাবেন।

Mobile reset

সেকেন্ড স্টেপ –

এরপর আপনাকে ‘Erase all data’ বা ‘Factory Reset’ অপশনে ধরনের অপশন যা আপনার ওখানে দেখা দিবে তার উপরে ক্লিক করতে হবে।

Mobile reset

তৃতীয় স্টেপ

‘Erase all data’ বা ‘Factory Reset’ অপশনে ক্লিক করার পর, মোবাইলের সমস্ত ডাটা রিসেট করার জন্য ফাইনাল ওয়ার্নিং পেজ ওপেন হয়ে যাবে। ওই পেজের একেবারে নিচের দিকে ডানদিকে আবার ‘Erase All Data’ এর আফসান আসবে।

এই ওয়ার্নিং পেজে আপনাকে দেখিয়ে দেবে আপনার মোবাইলেতে কোন কোন অ্যাকাউন্ট লগইন করা রয়েছে।। সে হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা জিমেইল একাউন্ট। এছাড়া আপনাকে দেখিয়ে দেবে যে আপনার মোবাইলে যে সমস্ত whatsapp অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট, সিস্টেম অ্যাপ, মিউজিক, ফটো এবং অন্যান্য ডাটা থাকবে সেগুলি সমস্ত ডিলিট হয়ে যাবে। অর্থাৎ ওই মোবাইল থেকে লগ আউট হয়ে রিমুভ হয়ে যাবে।

তাই মোবাইল রিসেট করার পূর্বে আপনার যদি কোন অতি প্রয়োজনীয় রেকর্ডিং, ভিডিও, ফটো বা অন্যান্য ফাইল থেকে থাকে তো সেটিকে আপনি আপনার google ড্রাইভেতে আপলোড করে দিবেন, না হলে অন্য মোবাইলেতে ফাইল শেয়ারিং এপ্লিকেশনের সাহায্যে ট্রান্সফার করে দিবে।

Mobile reset

যাই হোক মোবাইলকে রিসেট করার জন্য উপরের ছবিতে দেখা ‘Erase all data’ অপশনেতে ক্লিক করে দিতে হবে।

চতুর্থ স্টেপ –

ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পারমিশন চাইবে যদি আপনার মোবাইলে কোন লক করা থাকে। এই লক আপনি মোবাইলে যা দিয়েছিলেন পাসওয়ার্ড আকারে অথবা ফিঙ্গারপ্রিন্ট আকারে বা ফেস লক আকারে, সেটি দিয়ে আপনাকে পারমিশন দিয়ে দিতে হবে।

এরপরে আপনার মোবাইলে থাকা সমস্ত ডাটা, সেটিং রিসেট হতে শুরু হয়ে যাবে। অর্থাৎ মুছে যেতে শুরু করবে। সমস্ত ডাটা রিসেট হয়ে যাওয়ার পরে মোবাইলটি অটোমেটিক্যালি সুইচড অফ হয়ে পুনরায় অটোমেটিক্যালি সুইচ অন হয়ে যাবে। অর্থাৎ মোবাইলটি অটোমেটিক্যালি Restart হয়ে যায়।

মোবাইলটি রিস্টার্ট হয়ে যাওয়ার পরে আপনি মোবাইল থেকে ব্যবহার করতে পারবেন। তবে পুনরায় আপনাকে মোবাইল থেকে সেট করতে হবে। প্রয়োজনীয় এপ্লিকেশনগুলোকে ইনস্টল করতে হবে। এবং অনলাইনে সমস্ত কাজ করার জন্য আপনাকে পুনরায় ইমেইল আইডি লগইন করতে হবে আপনার মোবাইলে। এরপর থেকে আপনি মোবাইলে সমস্ত কাজ করতে পারবেন।

এই হল একটি মোবাইলকে ডাটা রিসেট করে পুনরায় কিভাবে রিস্টার্ট করে ব্যবহার করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। যদি কোন ডাউট থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *